খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তারা অজিদের মনে পরাজয়ের ভয় ধরিয়ে দিতে পেরেছিল। ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। বাঙ্গির ইউকেএম ক্রিকেট ওভালে আগে ব্যাটিং করে লো স্কোরে গুটিয়ে যায় বাংলাদেশ। ৯ উইকেটে সংগ্রহ করে  ৯১ রান। ৯২ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও অজি ব্যাটাররা বাংলাদেশের বোলারদের সামনে খাবি খেয়েছে। ম্যাচ যত এগিয়েছে, রোমাঞ্চ ছড়িয়েছে তত। শেষ ওভারে নিষ্পত্তি হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া পেয়েছে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়।

 

ম্যাচে তৃতীয় ওভারের শেষ বলে অজি ওপেনার ইনেস ম্যাকিওন রান আউটের ফাঁদে পড়েন। ৯ বলে ১৪ রান করেন ম্যাকিওন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ওপেনার লাকি হ্যামিল্টন। ওপেনার কেটি পেল ও হ্যামিল্টন দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৪ রান। অষ্টম ওভারের শেষ বলে পেলকে ফিরিয়ে জুটি ভাঙেন জান্নাতুল মাওয়া। দুই ওপেনার ফেরার পরই অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরে। ৩৬ রানের ব্যবধানে অজিরা হারায় ৭ উইকেট। যদিও শেষ পর্যন্ত অজিরা ৪ বল হাতে রেখে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করেন হ্যামিল্টন।

বাংলাদেশের জান্নাতুল মাওয়া ৪ ওভারে ১৫ রানে পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, মোসাম্মৎ আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম পিংকি। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। লাল-সবুজদের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন আফিয়া আশিমা ইরা। অস্ট্রেলিয়ার টেগান উইলিয়ামসন, ইলিয়ানর লারোসা, কাওমি ব্রে পেয়েছেন দুটি করে উইকেট।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।