খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অভিনয় ছাড়তে চেয়েছিলেন ব্যাটম্যান তারকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ণ
অভিনয় ছাড়তে চেয়েছিলেন ব্যাটম্যান তারকা

ক্যারিয়ারজুড়ে অনেক সিনেমায় অভিনয় করে নজড় কেড়েছেন রবার্ট প্যাটিনসন। তবে ‘ব্যাটম্যান’ তারকা হিসেবে জনপ্রিয় তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু কেন?

কারণ হিসেবে তিনি বলেন, কোভিড-১৯ মহামারি এবং হলিউডে ধর্মঘটের কারণে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। ভ্যানিটি ফেয়ারের সাথে একটি খোলামেলা সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। সেইসঙ্গে চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগের কথাও শেয়ার করেছেন। চলচ্চিত্র শিল্পের জন্য গত কয়েক বছরে অনেক চ্যালেঞ্জিং সময় গেছে। কোভিড ছিল এবং তারপর ধর্মঘট চলে আসে। সবাই বলছিল সিনেমা মরে যাচ্ছে। আর সেটা বেশ হতাশ করছি আমাকে’- প্যাটিনসন বলেছিলেন।

তিনি আরও বলেন, ‘আমি আসলে প্রায় পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এটা সত্যিই একটু উদ্বেগজনক হয়ে উঠছিল। অভিনেতা বলেন, ‘সে সময়টাতে মনে হচ্ছিল সিনেমা বন্দি হয়ে গেছে। সব স্টুডিওভিত্তিক ছিল। অনেক বেশি আবদ্ধ। মনে হচ্ছিল সবাই দিশাহীন হয়ে পড়েছে। কারো কাছেই আশা জাগানিয়া কিছু ছিল না। তবে প্যাটিনসন সম্প্রতি ঘটে যাওয়া কিছু ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। এই পরিবর্তনগুলো সিনেমার প্রতি আগ্রহ পুনরুদ্ধার করেছে বলে দাবি করেন তিনি। আসন্ন আসন্ন অস্কার প্রতিযোগিতা নিয়ে সবার উন্মাদনাকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি।

অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের রইদ

ঢাকার ডাক বিনোদন ডেস্ক: অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য সিনেমাটিকে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম বাংলাদেশের নির্বাচিত সিনেমা হিসেবে ‘রইদ’-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটি জানিয়েছে, ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। এগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

তবে পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ফলে বাকি চারটি চলচ্চিত্র নিয়ে পর্যালোচনা করে অস্কার বাংলাদেশ কমিটি। চলচ্চিত্রগুলোর বিভিন্ন দিক বিশ্লেষণের পর সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ সিনেমাকে চূড়ান্ত করা হয়।

ড. মোহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

রইদ’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত প্রথম সিনেমা ‘হাওয়া’ দেশ-বিদেশে আলোচিত হয়। এবার ‘রইদ’-এর মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এই নির্মাতা।

বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচিত হয়েছে ‘রইদ’। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে সিনেমাটি।অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।