খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানে ৩৫ বছরে প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
পাকিস্তানে ৩৫ বছরে প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মুলতানে দ্বিতীয় টেস্টে দুই দিনের খেলা শেষেও ম্যাচের নাটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে। পাকিস্তানকে চেপে ধরেছে তারা। দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাফ সেঞ্চুরির পর লোয়ার অর্ডার ব্যাটারদের নৈপুণ্যে ২৫৪ রানের লক্ষ্য দেওয়ার পর স্পিনারদের ঘূর্ণিজাদুতে শক্ত অবস্থানে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৭৬ রানে রবিবারের খেলা শেষ করেছে পাকিস্তান। জেতার জন্য তাদেরকে করতে হবে আরও ১৭৮ রান, আর উইন্ডিজের চাই ৬ উইকেট। ১৯৯০ সালের পর ৩৫ বছরে পাকিস্তানে প্রথম টেস্ট জয়ের সুবাস পেতে শুরু করেছে তারা।

৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ খান ও নোমান আলী আট উইকেট সমানভাগে ভাগ করে নিলেও ব্র্যাথওয়েটের দারুণ শুরুতে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা।  মিকাইল লুইসের (৭) সঙ্গে ৫০ ও আমির জাঙ্গুকে (৩০) নিয়ে ৪২ রানের জুটি গড়েন ব্র্যাথওয়েট। উইন্ডিজ অধিনায়ক ৭৪ বলে ৫২ রানে থামলে ছোটখাটো বিপর্যয়ে পড়েছিল তারা। তবে শেষ দিকে টেভিন ইমলাচের ৩৫ এবং কেভিন সিনক্লেয়ারের ২৮ রানে দুইশ পার করেছে অনায়াসে। গুডাকেশ মোটি ও জোমেল ওয়ারিকানের সমান ১৮ রানের ইনিংসে উইন্ডিজ চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ২৪৪ রান জমা করে তারা স্কোরবোর্ডে।

নোমান ও সাজিদ সমান চারটি করে উইকেট নেন। ২৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। শান মাসুদ ও মোহাম্মদ হুরাইরা সমান ২ রান করে আউট হন। বাবর আজম ও কামরান গুলাম ওই ধাক্কা সামাল দেওয়ার ইঙ্গিত দিলেও তাদের জুটি ৪৩ রানের বেশি তুলতে পারেনি। কামরান ১৯ রানে থামেন। তারপর আর ২৩ রান যোগ হতেই বাবর (৩১) ইনিংস সেরা রানে আউট হন। ৭১ রানে চার উইকেট হারানোর পর সৌদ শাকিল ও কাশিফ আলী ৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন পার করেন। শাকিল ১৩ ও কাশিফ ১ রানে অপরাজিত ছিলেন। সিনক্লেয়ার দুটি এবং ওয়ারিকান ও মোটি একটি করে উইকেট নেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।