খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তৃতীয় বিয়ে করছেন আমির খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
তৃতীয় বিয়ে করছেন আমির খান

এর আগে দুইবার পেতেছেন সংসার। দুইবারই বিবাহবিচ্ছেদ হয়েছে। প্রাক্তন স্ত্রীদের সঙ্গে অবশ্য সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও পেশাগতভাবে কাজ করেন। গত বছর তার মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীর সঙ্গেই অংশগ্রহণ করেছিলেন তিনি। সেইসব ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আনন্দবাজার বলছে, আমিরের জীবনে আরও এক নতুন এক নারী এসেছেন। আর তার সঙ্গে সম্পর্কের কথাও শোনা যাচ্ছে।

২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর একাধিকবার ফতিমা সানা শেখের সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলেও গুঞ্জন ছিল। তবে বর্তমানে সেই সম্পর্কের ছন্দপতন ঘটেছে। এখন আমিরের জীবনে নতুন প্রেম এসেছে বলে শোনা যাচ্ছে। সেই প্রেম বিয়ের দিকে এগুচ্ছে।

সূত্রের খবর, আমিরের নতুন প্রেমিকা বেঙ্গালুরু নিবাসী। ইতিমধ্যে তার পরিবারের সঙ্গে বিয়ের আলাপ সেরেছেন আমির। অভিনেতাকে তার নতুন সঙ্গীর পরিবারের সকল সদস্য খোলামনে গ্রহণ করেছেন। যদিও আমির এখনও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে সকলের মাঝে উত্তেজনা তৈরি হয়েছে নতুন সম্পর্ক নিয়ে।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।