খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আগ্রহ হারানোর শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
আগ্রহ হারানোর শীর্ষে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড

টানা পতন থেকে বেরিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারেও বিপরীত পথে হেঁটেছে কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে এসব প্রতিষ্ঠানের শেয়ার বা ইউনিটের দাম কমেছে। গত সপ্তাহে দাম কমার এ তালিকায় নেতৃত্ব দিয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে ১০ কোটি টাকা কমে গেছে। বিনিয়োগকারীদের বড় অংশই এ মিউচুয়াল ফান্ডটির ইউনিট কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ প্রতিষ্ঠানটি। গত সপ্তাহজুড়ে ফান্ডটির দাম কমেছে ১৩ দশমিক ৭০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ১ টাকা। এতে এক সপ্তাহেই ফান্ডটির দাম সম্মিলিতভাবে কমেছে ১০ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭ টাকা ৩০ পয়সা।

এমন দরপতন হওয়া মিউচুয়াল ফান্ডটি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগে ২০২৩ সালে আড়াই শতাংশ নগদ, ২০২২ সালে ৫ শতাংশ নগদ, ২০২১ সালে ৭ শতাংশ নগদ ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ পয়া মিউচুয়াল ফান্ডটির বিনিয়োগকারীরা। ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মিউচুয়াল ফান্ডটির ইউনিট সংখ্যা ১০ কোটি। এরমধ্যে ২৫ শতাংশ আছে স্পন্সর’র কাছে। বাকি ইউনিটের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫৬ শতাংশ আছে। আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল হামি ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৯ দশমিক শূন্য ১ শতাংশ। ৭ দশমিক ৮৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- এসএস স্টিলের ৭ দশমিক ৪৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭ দশমিক ১৩ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৭ দশমিক শূন্য ৯ শতাংশ, আলিফ মেনুফ্যাকচারিংয়ের ৭ দশমিক শূন্য ৬ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৭৬ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৯ শতাংশ দাম কমেছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।