খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রোজায় শরীরচর্চা কখন করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
রোজায় শরীরচর্চা কখন করবেন?

ওজন কমানো কিংবা শরীর ঠিক রাখতে শরীরচর্চা বা ব্যায়াম অবশ্যই দরকার। সারাবছর হয়তো শরীরচর্চা করছেন। সকালে কিংবা সন্ধ্যায় যে যার সুবিধামতো ব্যায়াম করেন। কিন্তু রমজানে কখন শরীরচর্চা করবেন বুঝতে পারেন না। রমজান মাসেও তাই আপনি স্বাভাবিক সময়ের মতোই শরীরচর্চা করতে পারবেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। তবে রোজায় শরীরচর্চা করার সঠিক সময় কখন, সে বিষয়ে জানা জরুরি।

দুবাইয়ের চিকিৎসক বিশেষজ্ঞ ডা. জাভেদ শাহের মতে, উপবাসের সময় অনুশীলন আমাদের মস্তিস্ক, নিউরো-মর্টার এবং পেশি ফাইবারকে জৈবিকভাবে তরুণ রাখতে পারে। উপবাসের সময় যখন আমরা অনুশীলন করি; তখন এটি আমাদের দেহের চর্বি পোড়াতে সাহায্য করে।

কারণ দেহের চর্বি জ্বলানোর প্রক্রিয়াগুলো সহানুভূতিশীল স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনুশীলনের ফলে শরীরের চর্বিগুলো খাদ্যের অভাবে সক্রিয় হয়ে ওঠে। রোজায় অনুশীলন করলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বিশেষজ্ঞদের মতে, রমজানে অনুশীলন করা বন্ধ করা উচিত নয়। এটি ওজন নিয়ন্ত্রণ এবং সুস্থ রাখতে সহায়তা করে।

আবার অনেকেই ইফতারের পরপরই বা সাহরির আগে শরীরচর্চা করে থাকেন। তবে সবচেয়ে ভালো সময় হলো ইফতারের ১ ঘণ্টা আগে শরীরচর্চা করা। এ সময় শরীরচর্চা করলে ওজন দ্রুত কমে এবং শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।