বাংলাদেশে কোন মাঠে হামজার অভিষেক
ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিকদের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে নিজ দেশের দর্শকের সামনে অভিষেকের অপেক্ষা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে নিজেদের মাঠে দেখার জন্য বাংলাদেশের সমর্থকরা অপেক্ষার প্রহর গুণছেন। তাই আসন্ন ম্যাচটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঢাকা স্টেডিয়ামে করার পরিকল্পনা করছে। তবে সেটা বাস্তবায়ন হওয়া নিয়ে এখনও কিছুটা বাধা রয়ে গেছে। কারণ, ২০২১ সালের আগস্ট থেকে শুরু হওয়া স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান। জাতীয় ক্রীড়া পরিষদ এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি।



আপনার মতামত লিখুন