খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় নিষ্কাশন খাল ভরাট: জলাবদ্ধতায় ডুবছে কৃষকের স্বপ্ন, সমাধানের দাবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
গলাচিপায় নিষ্কাশন খাল ভরাট: জলাবদ্ধতায় ডুবছে কৃষকের স্বপ্ন, সমাধানের দাবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় টানা বর্ষণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গলাচিপা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পশ্চিম পক্ষীয়া গ্রামের কৃষকদের ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের প্রধান খালটি কচুরিপানা ও ভেরীবাঁধের কারণে ভরাট হয়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম পক্ষীয়া এলাকার পানি নিষ্কাশনের একমাত্র খালটি কচুরিপানায় পরিপূর্ণ।
করে দিয়েছে। ফলে অনবরত বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকার আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও অন্যান্য ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। খালের উপর থাকা একটি পুরনো কালভার্ট, যা দিয়ে আগে পানি ওঠানামা করত, সেটির মুখও ভেঙে বন্ধ হয়ে আছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

এ অবস্থায়, ভুক্তভোগী এলাকাবাসী ও কৃষকরা দ্রুত খালটি পুনঃখনন, কচুরিপানা পরিষ্কার এবং ভেরীবাঁধ অপসারণের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি, ভেঙে যাওয়া কালভার্টটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিও জানান তারা। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।