খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অধিকাংশ শেয়ারে দর বাড়লেও পুঁজিবাজারে পতন থামেনি

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
অধিকাংশ শেয়ারে দর বাড়লেও পুঁজিবাজারে পতন থামেনি

গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া চার কার্যদিবসের প্রত্যেকটি দিনই দর পরিবর্তন হওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে অধিকাংশের দরপতন হয়েছে। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ ডিসেম্বর) অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও সূচকে পতন থামেনি। পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেন আরও তলানিতে নেমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১টির, বিপরীতে ১৫৭টির দর কমেছে। আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়লেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৬ পয়েন্টে নেমেছে। সূচকটির এই অবস্থান গত ১৭ নভেম্বরের পর সর্বনিম্ন। ওইদিন লেনদেন শেষে সূচকটি ৪ হাজার ৭৭৫ পয়েন্টে ছিল এছাড়া, আজ ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ২৯৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এক্সচেঞ্জটির এই লেনদেন গত ৭ ডিসেম্বরের পর সর্বনিম্ন। ওইদিন ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

গত সপ্তাহ শেষে সূচকের পাশাপাশি ডিএসইর লেনদেন প্রতিদিন ধারাবাহিকভাবে কমছে। গত সপ্তাহের প্রথম কার্যদিবস (রোববার) ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকা, সোমবার ৪১৩ কোটি ১২ লাখ টাকা, মঙ্গলবার বিজয় দিবসের বন্ধ, বুধবার) ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকা এবং সপ্তাহের শেষ কার্যদিবস (বৃহস্পতিবার) ৩৭৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক কমেছে। এর মধ্যে সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৬১ পয়েন্টে নেমেছে। আর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৫ পয়েন্টে নেমেছে। আজ এক্সচেঞ্জটিতে মোট ১৫৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্য ৪৫টির দর বেড়েছে, কমেছে ৯৪টির এবং ১৪টির দর অপরিবর্তিত রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।