খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বোলিংয়ের সুযোগ পাননি রিশাদ, প্লে অফে তার দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
বোলিংয়ের সুযোগ পাননি রিশাদ, প্লে অফে তার দল

এবারের বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের ৯ ম্যাচের সবগুলোতেই খেললেন রিশাদ হোসেন। কিন্তু আজ (রোববার) নবম ম্যাচে এসে বোলিংয়ের সুযোগ পেলেন না তিনি। বৃষ্টি তাকে বল করার সুযোগ দেয়নি। সিডনি সিক্সার্সের বিপক্ষে এই ম্যাচ ফলশূন্য ছিল। আর পয়েন্ট ভাগাভাগি করে সবার আগে প্লে অফের টিকিট কেটেছে হোবার্ট।

অ্যাশেজ শেষে স্টিভ স্মিথকে ফিরিয়ে বিগ ব্যাশ লিগে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্স। শুরুটা ভালো হয়নি। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৫ ওভারে বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে অজি ব্যাটার ৩২ রান তোলেন। ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্মিথ, ১৪ বলে ৯ রানে খেলছিলেন বাবর। এরপর নামে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা পর খেলা ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হয়।

৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল স্পিনার রিশাদ। তার দলের পয়েন্ট ১৩। একটি ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট আগামী বুধবার শেষ গ্রুপ ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে সিডনি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।