বাগেরহাটে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বাগেরহাট আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এছাড়া বক্তব্য ও উপস্থিতি দেন আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, জিপি অ্যাডভোকেট মহসিন আলী, পিপি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন, অ্যাডভোকেট এম.এ. মান্নান, অ্যাডভোকেট এস.এম. জিন্নাহ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মুক্ত, অ্যাডভোকেট শিকদার ইমরানসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, জাতীয় রাজনীতিতে তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন অ্যাডভোকেট মল্লিক জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন