১১ দলীয় জোটের উদ্যোগে খুলনায় বিভাগীয় সমাবেশ
আজ ২০ জুন বিকাল ৪ ঘটিকার সময় খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল জন সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগের জেলা হতে যশোর, সাতক্ষীরা বাগেরহাট, ঝিনাইদ, কুষ্টিয়া, পাবনা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর সহ প্রত্যন্ত অঞ্চল হতে গণভোটের রায় বাস্তবায়নের জন্য ১১ দলীয় জোটের ঐতিহাসিক জনসভায় যোগদান করেন।
১১ দলীয় জোটের জনসভায় বক্তারা দ্রব্যমূল্যের দাম, ঊর্ধ্বগতি, সারা বাংলাদেশে চলমান খুন, ধর্ষণ, ছিনতাই সহ সকল অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের ব্যর্থতা প্রকাশ করে সরকার পতনের জন্য আগামীতে নিতা কর্মীদের কে সজাগ থাকার কথা বলেন।
ঐতিহাসিক খুলনা বিভাগীয় জনসভায় ১১ দলীয় জোটের প্রধান ও সংসদীয় বিরোধী দলীয় নেতা এমপি ডক্টর শফিকুর রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ এল ডিপির চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, হেফাজতের আমির আল্লামা মামুনুল হক সহ জামাতের নেতাকর্মীরা উক্ত জনসভায় সরকারকে জনজনগণের উপর আস্থা অর্জনের জন্য আহ্বান সহ সতর্কবার্তা জারি করেন।
উক্ত ঐতিহাসিক জনসভায় দক্ষিণ অঞ্চল তথা সাতক্ষীরা, খুলনার, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাটের সকল এমপিরা উক্ত ঐতিহাসিক ১১ দলীয় জনসভায় উপস্থিত ছিলেন।
বক্তারা উপস্থিত নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে, বর্তমান সরকারের অপরাধ দমনে ব্যর্থতা প্রকাশের মধ্য দিয়ে সরকারের পতনের জন্য আগামীতে এক দফা আন্দোলনের কথা উল্লেখ করে।



আপনার মতামত লিখুন