খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে নিতে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী ও গবেষক তৈরির বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ।

১ জুলাই বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স)-এর ৫২ তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং টেক্সটাইল খাতকে বিশ্বে আরও এগিয়ে নিতে টেক্সটাইলসের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই আগামী দিনে এ খাতে দেশকে নেতৃত্ব দেবে । আমরা চাই তৈরি পোশাক খাতে সেরা রপ্তানিকারক দেশ হতে। এজন্য ‘টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান আরও উন্নত করতে হবে।

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে আমরা রপ্তানি খাতে এগিয়ে যেতে পারব সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, বিশেষ করে কারিগরি সেক্টরে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে হবে।  এজন্য শিক্ষার উন্নয়নের কোন বিকল্প নেই। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার মিডডে মিল, বিনামূল্যে স্কুলড্রেসের ব্যবস্থা করছে।  পাশাপাশি  শিক্ষাকে আনন্দময় করে তুলতে আমরা কাজ করছি। এছাড়া , ২০২৭ সালের কারিকুলাম পরিমার্জন ও ২০২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে কাজ করছি।  পাশাপাশি, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের  অপচয় না হয়, সেলক্ষ্যে আমরা কাজ করছি। কারণ শিক্ষাজীবনে সময় অপচয় হলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধায় আমরা পিছিয়ে যাবো।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম, এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জি. শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।