খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সবাইকে পিছনে ফেলে পারিশ্রমিকে এগিয়ে আলিয়া ভাট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
সবাইকে পিছনে ফেলে পারিশ্রমিকে এগিয়ে আলিয়া ভাট

ঢাকার ডাক বিনোদন: যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ এখনও মুক্তি পায়নি, কিন্তু এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটির তারকাদের পারিশ্রমিক। আলিয়া ভাটের পারিশ্রমিক নতুন করে চমকে দিয়েছে বলিউডকে।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘আলফা’তে কেন্দ্রীয় স্পাই চরিত্রে অভিনয়ের জন্য আলিয়া ভাট নিয়েছেন ২৫ কোটি রুপি। এই অঙ্কের মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় নতুন মাইলফলক গড়েছেন। একই সঙ্গে পারিশ্রমিকের হিসেবে ছাড়িয়ে গেছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।

একসময় বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া।বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের বিভিন্ন প্রকল্প নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও দীর্ঘদিন ধরে নিয়মিত বড় পর্দায় দেখা যাচ্ছেন না।

ক্যাটরিনা প্রতি সিনেমায় প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটির কিছু বেশি।

আলফা’য় আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর পর ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা এই অভিনেতা ছবিটির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।ছবির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের ব্যানারেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

এদিকে যশরাজের স্পাই ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃত্বিক রোশনকে। অ্যাকশনধর্মী এই সিনেমায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

অনেকেই মনে করছেন, এমন হেভিওয়েট অ্যাকশন চরিত্রে আলিয়াকে দেখা নতুন অভিজ্ঞতা হবে, আবার কেউ কেউ এ নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।