খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

খুলনায় গাঙচিল বিভাগীয় সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত

খান আখতার হোসেন
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
খুলনায় গাঙচিল বিভাগীয় সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত

আজ সন্ধ্যায় গাঙচিল খুলনা নিরালা কার্যালয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের খুলনা বিভাগীয় সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ অধ্যক্ষ ডক্টর হানিফ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, বিশেষ অতিথি ছিলেন গাঙচিল বাগেরহাট জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ মহিদুর রহমান, অনুষ্ঠানে সাহিত্য বিষয়ের উপর মুখ্য আলোচক ছিলেন গাঙচিল কেন্দ্রীয় স্থায়ী সদস্য অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গাঙচিল কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা এমিরেটস অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-

গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির নির্বাহী সমন্বয়ক সাংবাদিক ইব্রাহীম মনির, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি সোনালী ব্যাংক এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম, খুলনা জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক মৎস ইন্ডাস্ট্রিজে নির্বাহী ডাইরেক্টর কবি শাহজাহান মুরাদ, গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি নাগরিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান মৃধা, খুলনা জেলা কমিটির নির্বাহী সভাপতি কবি এম এম নজরুল ইসলাম, খুলনা জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক ডাঃ মাহাবুব আলম, গাঙচিল খুলনা লেখিকা পরিষদ কমিটির সভাপতি মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব বাচিক শিল্পী স্মৃতি রেখা বিশ্বাস, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক কবি মাহফুজা ফেরদৌস রুনা, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির নির্বাহী সভাপতি কথা শিল্পী হামিদা খানম, খুলনা গাঙচিল রূপসা কমিটির সভাপতি খুলনা কোর্টের সিনিয়র কর্মকর্তা শেখ মুনছুর রহমান, গাঙচিল আজীবন সদস্য বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম মোঃ মিজানুল ইসলাম ও খুলনা ঝুর ঝংকার প্রধান শিল্পী গীতিকার সুরকার শেখ এম জাহের ডাবলু।

 

পাঠ পর্বে অংশ নেন কবি দীপু মন্ডল, গল্পকার জুলিয়া পারভীন সুমি, কবি আহম্মেদ মনন, অভিনয় শিল্পী সুমন আহমেদ বাবু, কবি দেবেন্দ্রনাথ সাহা, কবি এ বি এম মুছা, কবি শেখ গোলাম রসুল, কবি মিনা রবিউল, কবি মুর্শিদা ইয়াসমিন, শিশু শিল্পী আফিয়া জাহিন প্রমুখ।

 

অনুষ্ঠানের পঠিত বিষয়ের উপর সার্বিক আলোচনা করেন কামরুল হাসান মৃধা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।