খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রুয়েটের আইআইসিটি দপ্তরের চতুর্থ বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত 

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রুয়েটের আইআইসিটি দপ্তরের চতুর্থ বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত 

৪জুলাই ২০২৬ইং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ইনস্টিটিউট অব ইনফরমেশন এ্যন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর চতুর্থ বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

 

সভার আলোচ্য বিষয় আইআইসিটি-এর কর্মপরিধি উপস্থাপন ইনস্টিটিউটের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা

 

 

আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড:রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন:

অধ্যাপক ড:মো:আব্দুল কাদের জিলানী, ডিন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদ অধ্যাপক ড:বশির আহমেদ, ডিন, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ,অধ্যাপক ড:আব্দুল খালেক, পরিচালক,গবেষণা ও সম্প্রসারণ দপ্তর অধ্যাপক ড:মো:একরামুল হামিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকৌশলী মো:আহসান হাবিব, চেয়ারম্যান, নীলসাগর গ্রুপ,নুরুল মাবুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক,টেলিকম বাংলাদেশ লি: মো:আসলাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি

উল্লেখ্য, আইআইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবন নিয়ে কাজ করে থাকে।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।