খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রবাসী হয়রানী বন্ধসহ বিমানের টিকেটের মূল্য কমাতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
প্রবাসী হয়রানী বন্ধসহ বিমানের টিকেটের মূল্য কমাতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের থাকবে না হয়রানী তাদের জন্য বিমানের টিকিটের মূল্য কমানো, দেশে ফেরার পথে হয়রানি বন্ধ এবং রাষ্ট্রীয় বিমান সংস্থার হারানো সুনাম ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন খাতকে উন্নত মানে নিয়ে যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই-বোন, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের বিমান টিকিটের মূল্য কমিয়ে আনা এবং দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। আমার প্রত্যাশা, বিমানের সুনাম আবারও আগের জায়গায় ফিরে আসবে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দময়ী কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার। ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়: শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা।

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবকে তুষ্ট করতে চিনি ও কলা অর্পণ করেন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।