সবুজ নগরী গড়তে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং রাজশাহীকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় নগরীর আরডিএ পার্কে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে ৫ বছরব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৫ হাজার করে মোট ৫ বছরে ২৫ হাজার গাছের চারা রোপণ করা হবে। নগরীর বিভিন্ন সড়ক, পার্ক, উন্মুক্ত স্থান ও আরডিএর বিভিন্ন প্রকল্প এলাকায় পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হবে। রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থাও করবে আরডিএ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন,জননেতা তারেক রহমানের উদ্যোগে সারাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার ধারাবাহিকতায় আমরা আরডিএ পার্কে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। আমরা আগেও গাছ লাগিয়েছি, আবারও নতুন উদ্যমে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা করা হবে। ভবিষ্যতে এসব গাছের ফল, ফুল ও ছায়া রাজশাহীর মানুষ ভোগ করবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও আরডিএ সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডঃমোহাম্মাদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃসাইফুল ইসলাম হীরক, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোঃএনামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মোঃমারুফ হোসেন জীবন,মোঃশফিকুল ইসলাম শ্যামল, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃনাইম ইসলাম, মোহাম্মদ তোরাব আলী পারভেজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগ, মোহাম্মদ আজিম উদ্দিন সোহাগ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম ডলারসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ আরডিএ পার্কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।



আপনার মতামত লিখুন