খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিয়মিত হতে চান সাফা কবির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ১:৫১ অপরাহ্ণ
নিয়মিত হতে চান সাফা কবির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘টিকিট’। ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাফা। তবে নিজেকে শুধু ছোট পর্দায় আটকে না রেখে কাজ করতে চান চলচ্চিত্রেও।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন সাফা। এসময় চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

সাফার কাছে জানতে চাওয়া হয়, ফিল্মে কবে দেখা যাবে আপনাকে? জবাবে অভিনেত্রী বলেন, ভালো গল্প ও এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, সেটা জেনে বুঝে তবেই ফিল্মটা শুরু করা উচিত। কারণ অন্য অনেক কাজ নিয়ে হয়তো আমার ভালো-মন্দ আলোচনা-সমালোচনা খুব বেশিদিন থাকে না।

ক্যারিয়ারে ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার ব্যবসা কেমন হবে সেটা আমার দেখার বিষয় না। কিন্তু সিনেমাটির গল্প ও আমার চরিত্র নিয়ে দর্শকের মুগ্ধতা কুড়াতে চাই আমি।

আসলে বিষয়টা হলো— সিনেমা দেখতে যাওয়া এখনকার লাইফ স্টাইলে অনেক বড় একটা বিষয়। সবকিছুর বাইরে আপনাকে আলাদা সময় বের করতে হবে। আর এ কারণে যে সিনেমা আমাকে টানবে আমি কিন্তু সেটাই দেখতে যাব। এটা ঠিক সিয়ামদের মুভি আমরা দলবেঁধে দেখতে যাই। বন্ধুদের জন্য এটুকু করাটাতো স্বাভাবিক।

কবে নাগাদ চলচ্চিত্রে আসবেন? এমন প্রশ্নের জবাবে সাফা বলেন, দিন তারিখ ঠিক করে বলাটা মুশকিল। তবে চলচ্চিত্রে নিয়মিতই হতে চাই আমি। কিন্তু সেটা যদি আমার পছন্দের নির্মাতাদের সিনেমা হয়। চলচ্চিত্র একটা বড় ক্যানভাস সেখানে নিজেকে দেখতে কে না চায় বলুন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস