খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা

অনেকেই অতিরিক্ত ওজন সমস্যায় ভোগেন। বেশিরভাগ মানুষই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করতে পারেন না, ফলে কিছু সময় পর ওজন আধিক্যের সমস্যা ধরা পরে। তবে সবসময় এমন নাও হতে পারে। থাইরয়েড অসামঞ্জস্যতা সহ নানারকম হরমোন এবং রাসায়সিকর পদার্থ ওজন বাড়ার সাথে প্রতোক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত থাকে। সবসময় শুধু বেশি খাবার খাওয়ার কারণেই শরীর অতিরিক্ত স্থূল হয়ে যাবে, তেমনটা নাও হতে পারে।

বিভিন্ন রোগের কারণে অনেকের ওজন বাড়তি থাকে। অনেকে আবার পৃথক কোনো রোগের চিকিৎসা করাতে ঔষধ সেবন করেন। তার পার্শপ্রতিক্রিয়া স্বরুপ নিয়ন্ত্রণহীন ভাবে ওজন বেড়ে যায়। এরমধ্যে অন্যতম হলো হাঁপানি। হাঁপানিতে আক্রান্ত রোগীদের জন্য ওজন কমানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে।

ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি। তার স্বাস্থ্য নিয়ে অনেকেই হাসাহাসি করে। ওজন অতিরিক্ত বেশি হওয়ার কারণে অনন্ত আম্বানি স্থূলাকার স্বাস্থ্যের অধিকারি। রাধিকা মার্চেন্টের সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকেই নেটিজেনের এক মহল দম্পতির শারীরিক আকারের অনুপাত নিয়ে হাস্যরসে মেতে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই অনন্তকে ওজন কমানোর পরামর্শ দেন অনেকে। তবে অনেকেই জানেন না, স্বাস্থ্যসমস্যার কারণে অনন্ত-র শরীর এমন স্থূল। শুধু খাদ্যাভ্যাসের কারণে অতিরিক্ত ওজন হয়নি তার। হাঁপানির চিকিৎসার করার কারণে তার ওজন বাড়তে থাকে।

২০১৭ সালে টিওআই-এর এক সাক্ষাৎকারে অনন্ত আম্বানির মা নীতা আম্বানি বলেন, খুব ছোট বয়স থেকেই অনন্ত অসুস্থ থাকতেন। ২ বছর বয়স থেকেই তার গুরুতর হাঁপানির সমস্যা ছিল। সেই কারণে অনেক স্টেরয়েড নিতে হয়েছিল অনন্তকে। সেই থেকেই তিনি অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। একসময় তার ওজন ২শ কেজি ছাড়িয়ে গিয়েছিল। তার সর্বোচ্চ ওজন ছিল ২০৮ কিলোগ্রাম। ব্যায়াম করা এবং খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি সেই পরিবর্তন আনতে সক্ষম হন। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মাত্র ১৮ মাসে ১০৮ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।

কয়েক বছর আগে, অনন্ত নিজের শরীরের বিরুদ্ধে লড়াই করে। নিজের ওজন কমিয়ে আনেন তিনি। ২০১৬ সালে তার সেই পরিবর্তন দেখে চমকে গিয়েছিল ভারতবাসী। তবে সময়ের সাথে তার আবার ওজন বাড়তে দেখা যায়।

যুক্তরাজ্যের ফুসফুস এবং হাঁপানি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান জানিয়েছে, হাঁপানির সমস্যার কারণে শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করতে ব্যাঘাত ঘটে। তাছাড়া, দীর্ঘদিন স্টেরয়েড নেওয়ার কারণে ক্ষুধাও বাড়তে থাকে। তাছাড়া স্টেরয়েডের ঔষধ খাওয়ার ফলে তরল ধারণের পরিমাণও বাড়ে। ওজন বাড়ার এটাও একটা বিশেষ কারণ।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।