খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই

এমদাদুর রহমান চৌধুরী জিয়া
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই

বেসরকারি চাকরিজীবী ও সিলেট শহরের তালতলা ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ ( ৮১) শনিবার রাত সাড়ে ১১ টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি সুনামগঞ্জের সমাজ সেবা কার্যালয়ের ঊপ- পরিচালক নিবাস রঞ্জন দাশ ও
Architect রাজন দাশের পিতা।

ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন থেকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনতিনি
মৃত্যুকালে তিনি চার ভাই, চার বোন, দুই পুত্র , চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীপক রঞ্জন দাশ সিলেট নগরীর রামের দিগীর পারের বাসিন্দা।
তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান বাজারের ধনপুর গ্রামে।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন।

দীপক রঞ্জন দাশের শেষকৃত্য রবিবার সকালে নগরীর চালিবন্দর শ্মশানে অনুষ্ঠিত হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।