গজারিয়া ১৩ বছরের কিশোরী ধর্ষণ অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার, ডিএনএ পরীক্ষা করার দাবি
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোক্ত ইসমম কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে ভুক্তভোগীর মা বাদি হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের পর পুলিশ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে গজারিয়া থানা পুলিশ।
এদিকে গ্রেফতার হওয়া অপ্রাপ্তবয়স্ক ছেলে ইসমমের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন তার মা রোখসানা বেগম। একই সঙ্গে ছেলের নির্দোষিতা প্রমাণে ডিএনএ পরীক্ষা করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগষ্ট)দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন ইসমনের মা।
ইসমনের মা রোখসানার দাবি, তাঁর ছেলে ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পুলিশ তাকে গ্রেপ্তার করার আগে ছেলে মাকে জানিয়েছে, ‘মা, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে ডিএনএ পরীক্ষা করান।
তিনি বলেন, ‘আমার ছেলে অপ্রাপ্তবয়স্ক। তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে। আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। আমার ছেলে যদি ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর যদি জড়িত না থাকে, তাহলে তাকে যেন হয়রানি করা না হয়।
ইসমনের মায়ের অভিযোগ, প্রকৃত ঘটনা যাচাই না করেই তার ছেলেকে মামলায় জড়ানো হয়েছে। তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আরমান হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা গজারিয়া থানায় অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।



আপনার মতামত লিখুন