খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
কালিয়াকৈরে বনভূমি রক্ষায় বৃক্ষরোপণ ও জন সচেতনতা বৃদ্ধি

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চান্দরা সদর বিটের অধীনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং উপকারভোগী সুফল সদস্যদের মধ্যে জন সচেতনতা বৃদ্ধি কল্পে বনভূমি রক্ষায় একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বন বিভাগ।

সেই সাথে বনভূমি রক্ষায় সিমেন্টের খুঁটি এবং কাঁটা তার দিয়ে বেড়া বেষ্টনীর মাধ্যমে রোপনকৃত গাছের চারা রক্ষা এবং বনভূমি যাতে বনদস্যরা দখল করতে না পারে এর জন্য এক ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করেছেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মোঃ তাওসিফ জাওয়াদ।

 

(মঙ্গলবার ১১ই আগস্ট) দুপুরে ,সরজমিন পরিদর্শন করে দেখা যায় বন ভূমিতে মেহগনি, জাম ,কড়ই সহ বিভিন্ন বনজী গাছ রোপন করা হচ্ছে।

এ সময় সদ্য যোগদান কৃত কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা চান্দরা বিট অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করে উপকারভোগী সদস্যদের মধ্যে জন সচেতনতামূলক বৃদ্ধি এবং গাছের চারা রোপন কিভাবে কতটুকু দূরত্বে রোপন করতে হবে এ সম্পর্কে উপস্থিত সদস্যদেরকে অবগত করেন।

পরে পূর্ব চান্দরা ভোট মিল এলাকায় উপকার ভোগী সদস্য আক্কাস আলীর প্লটে নিজ হাতে জাম গাছের চারা রোপনের করেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দরা বিট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল লতিফ এবং পূর্ব চান্দরা উপকারভোগী সুফল কমিটির সভাপতি আক্কাস মিয়া ,সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিভিন্ন উপকার ভোগী সদস্য।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।