আগামীর বাংলাদেশ গড়তে ইআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: শিক্ষামন্ত্রী
বিশেষ প্রতিনিধি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১১ আগস্ট মঙ্গলবার ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত “সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা” শীর্ষক পাবলিক লেকচারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ইআরআই এর কার্যক্রম শুরু হয়। আমাদের শিক্ষাব্যবস্থায় কি দুর্বলতা রয়েছে, সেগুলো কাটিয়ে কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়া যায় – এই প্রতিষ্ঠানের মাধ্যমে তা গবেষণা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন করতে ইআরআই আন্তরিকতার সাথে কাজ করবে।
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। সেজন্য আমরা ক্রস-বর্ডার এডুকেশন, কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) প্রভৃতির উপর গুরুত্ব দিচ্ছি। টিভিইটি সেক্টরকে কাজে লাগিয়ে এদেশের জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তরিত করা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করার লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে শুধু প্রাথমিক আলোচনা করা হয়েছে।
জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মার্কোপোলো এআই এর সিইও তাসফিয়া তাসনিম, বিডি জবস এর সিইও একেএম ফাহিম মাশরুর, বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ, বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং আলোচনায় অংশগ্রহণ করেন।
এসডিজি বিষয়ক জাতীয় কনফারেন্সের ‘Reconstructing Fragile Economy and achieving SDGs’ শীর্ষক সেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। টেকসই উন্নয়ন করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক মন্ত্রণালয়ের এসডিজি সংক্রান্ত বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।
ঢাকার ডাক নিউজ/এস



আপনার মতামত লিখুন