খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডাক্তার দেখানোর নামে ডেকে নারীকে গণধর্ষণের অভিযোগ, তালা থানায় মামলা

গোলাম রব্বানী
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
ডাক্তার দেখানোর নামে ডেকে নারীকে গণধর্ষণের অভিযোগ, তালা থানায় মামলা

সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার তালা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। সম্প্রতি এক আত্মীয়ের মাধ্যমে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে ভুক্তভোগীকে ভালো ডাক্তার দেখিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। গত বৃহস্পতিবার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ওই নারী সাতক্ষীরার তালার রহিমাবাদ এলাকায় পৌঁছান।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, সেখানে পৌঁছানোর পর অভিযুক্তরা তাকে জানান, রাতে ডাক্তার দেখানো সম্ভব নয়, পরদিন সকালে দেখানো হবে। এ সময় তারা নিজেদের ভাড়া বাসায় রাতে থাকার প্রস্তাব দেন এবং বাসায় তাদের মা-বোন রয়েছেন বলে আশ্বস্ত করেন। তাদের কথায় সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান নেন।
পরদিন শুক্রবার সকালে নাস্তার সঙ্গে চেতনানাশক বা কোনো নেশাজাতীয় ওষুধ খাইয়ে ভুক্তভোগীকে অসুস্থ করে ফেলা হয়। পরবর্তীতে তিনি অচেতন হয়ে পড়লে ওই বাসায় তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী তালা থানায় উপস্থিত হয়ে একজনকে নামীয় এবং আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০, তারিখ: ১৪ আগস্ট ২০২৬)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ধর্ষণের অভিযোগে মোট তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। মামলার স্বার্থে আসামিদের নাম-পরিচয় এই মুহূর্তে গোপন রাখা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।