খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তরুণ প্রজন্মের মাদক ও ডিভাইসনির্ভরতা কমাতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে সরকার  

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
তরুণ প্রজন্মের মাদক ও ডিভাইসনির্ভরতা কমাতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে সরকার  

বিশেষ প্রতিনিধি: খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আটটি ইভেন্টের ওপর বই লেখার কাজ শেষ হয়েছে। আগামী বছর থেকেই এসব বই স্কুলে চালু করার পরিকল্পনা রয়েছে।

২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম পর্ব ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে। শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের নীতি-নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে জেলার সুইমিংপুলগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্যালারি নির্মাণ, প্রেস বক্স ও ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি ইনডোর সুবিধা ও জিমনেসিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সবাই এক হয়ে দল-মত–নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।