পূজার ভাইরাল নাচ, মুগ্ধ অপু
সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। চলচ্চিত্রের পর নাম লেখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার। শনিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিরিজটির আইটেম গান; যা এখন অন্তর্জালে ভাইরাল।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। চলচ্চিত্রের পর নাম লেখিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে তার। শনিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিরিজটির আইটেম গান; যা এখন অন্তর্জালে ভাইরাল।
পূজারও বিষয়টি নজর এড়ায়নি। এ পোস্টের কমেন্ট বক্সে পূজা চেরি লেখেন, “বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে। ধন্যবাদ দিদি! অনেকগুলো ভালোবাসা।” এ মন্তব্যের জবাবে অপু লেখেন, “পূজা চেরি, ওরে সুন্দরী।”
‘প্রেমের দোকানদার’ শিরোনামের গানের কথা রচনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আকাশ। গানটিতে দিলশাদ নাহার কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফির সঙ্গে কাজ করলেন পূজা।

আপনার মতামত লিখুন