খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেজেছে রাজশাহী মহানগরী

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে সাজ সাজ রব  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেজেছে রাজশাহী মহানগরী

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দলীয় কার্যালয়,নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,মোড় ও জনবহুল এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। এতে নগরী জুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কদ্বীপে ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে ওভারহেড বিলবোর্ড ও ব্যানার। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে এলইডি ডিসপ্লে।

এসব এলইডি ডিসপ্লেতে বিএনপির ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এবং নগরীতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকাল ৪টায় নগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

তিনি আরও বলেন,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক,)মোড়, সড়কদ্বীপ ও জনবহুল এলাকা ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও এলইডি ডিসপ্লেতে সজ্জিত করা হয়েছে। এতে বিএনপির গৌরব,ঐতিহ্য,) সংগ্রাম এবং গৌরবোজ্জ্বল সাফল্যের পথচলা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।