খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি

ডা. খান ইফতেখার
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীতে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত।

‎
‎প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জিয়া ও খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।কর্মসূচিতে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু উপস্থিত ছিলেন।

‎

‎এ সময় সহ-সভাপতি ডা. রুস্তম আলী মধু, ডা. তালুকদার আয়াশ, ডা. শামসুল আলম, যুগ্ম মহাসচিব ডা. আবু নাসের, ডা. ফারুক আহমেদ, ডা. শহিদুল হক রাহাত, ডা. শেখ আতিকুর রহমান ও ডা. জাফর উপস্থিত ছিলেন।এ ছাড়া ড্যাবের সহ-প্রচার সম্পাদক ডা. মো. ইকরামুল ইসলাম সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. পাভেল ও ডা. আব্দুর রাজ্জাক রুবেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ হৃদয়, ডা. ফকির ওয়ালিদ সাহ উপল, সহ-দপ্তর সম্পাদক ডা. ঈশাদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসম্পাদক ডা. গোলাম মাহমুদ সুহাশ ও ডা. দীপ কর্মসূচিতে অংশ নেন।

‎
‎কর্মসূচিতে আরও ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ডা. শফিকুল ইসলাম, সহ সম্পাদক ডাঃ জাহিদ হাসান রিপক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. হাসান, ডা. সম্রাট ও ডা. নূরনবী ইসলাম নয়নসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
‎

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিনে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর মাজারে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের এই উপস্থিতি সংগঠনটির রাজনৈতিক অবস্থান ও বিএনপির নেতৃত্বের প্রতি তাদের আনুগত্যের বিষয়টি নতুন করে সামনে এনেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ড্যাবের কেন্দ্রীয় নেতাদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংগঠনটির সাংগঠনিক ঐক্যের চিত্রও ফুটে ওঠে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।