খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎ফরিদগঞ্জে উপজেলা ও পৌর মহিলাদলের ‎৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎মোঃ জাকির হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‎ফরিদগঞ্জে উপজেলা ও পৌর মহিলাদলের  ‎৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজন, আনন্দ-উচ্ছ্বাস এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিন ও রাজস্ব বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি  লায়ন মোঃ হারুনুর রশিদ এর পক্ষ হইতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা ও পৌর মহিলা দলের অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎বিকেলে ফরিদগঞ্জ  উপজেলা  বিআরডির মাঠ থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতীক এবং বাদ্যযন্ত্রসহ উৎসবমুখর পরিবেশে অংশ নেন। দীর্ঘদিন পর উপজেলা বিএনপির অধিকাংশ  নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
‎র‌্যালি শেষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের বিআরডির মাঠে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের  সাবেক সদস্য সচিব মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাবেক পৌর বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক এ,এম টুটুল পাটোয়ারীর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক  আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
‎এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,মহসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান, পৌর  মহিলা দলের নেত্রী আলেয়া বেগম,মাহমুদা আক্তার পারুল,উপজেলা মহিলা দলের নেত্রীশারমিন আক্তারসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।
‎উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময় ধরে নানান রাজনৈতিক উত্থান-পতনের মধ্য দিয়ে সকল অঙ্গ সংগঠনটি  দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।