খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্য বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

১৯ সেপ্টম্বর শনিবার রাজশাহী কোর্ট কলেজের কনফারেন্স রুমে আইসিটি ডিজিটাল ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর সুখ্যাতি বজায় রাখতে রাজশাহী কোর্ট কলেজসহ অন্যান্য সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণে প্রয়োজনীয় সব সরকারি উদ্যোগ নেওয়া হবে।এলাকার ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজশাহী শহরকে একটি সবুজ, সুন্দর, পরিচ্ছন্ন, বাসযোগ্য এবং উন্নত আইনশৃঙ্খলার নগর হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব।শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভবিষ্যতে জাতির মুখ উজ্জ্বল করতে এবং মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে প্রত্যেককে যথাযথ শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে একটি ছাত্রীনিবাস নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মিজানুর রহমান মিনু।তিনি কলেজ কর্তৃপক্ষ ও অধ্যক্ষকে হোস্টেল নির্মাণের জন্য কলেজের পার্শ্ববর্তী এলাকার খাস জমি বরাদ্দের জন্য ভূমি মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

রাজশাহী কোর্ট কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ সাইদা খানম।এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।