খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ: ডিএসসিসি প্রশাসক

বিশেষ প্রতিনিধি: পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী পুকুরটির ভাঙনরোধ, সংরক্ষণ ও আধুনিকায়নের দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পুকুরটির মালিকানা বা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হলেই দ্রুত উন্নয়নকাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর নগর ভবনে প্রশাসকের সভাকক্ষে বংশাল এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকার দীর্ঘদিনের নাগরিক সংকট—বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে বংশালের পুরোনো পুকুরটির পাড় ভেঙে আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তা দ্রুত সংস্কারের দাবি জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি।পুকুরটি সিটি কর্পোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে উন্নয়নকাজ করা সম্ভব নয়। স্থানীয় মুরুব্বিরা এটি ডিএসসিসির ব্যবস্থাপনায় বুঝিয়ে দেওয়া মাত্রই আমরা কাজ শুরু করব। এটিকে সৌন্দর্যবর্ধন, লাইটিং ও সবুজায়নের মাধ্যমে একটি আধুনিক পার্কের আদলে গড়ে তোলা হবে, যেন সব বয়সের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন। সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য ডিএসসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি দল দ্রুতই বংশালের পুকুরটি পরিদর্শনে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে পুরান ঢাকার এই ঐতিহ্য রক্ষায় ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।