খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ
সমাবেশে আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান

প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান সমাবেশে সারজিস আলমের না আসার খবরে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চলমান এই সমাবেশে এই ঘটনা ঘটে। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশে আসার কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার।

এদিন দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পরে সব চিকিৎসকের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন।

বক্তব্যে ডা. জাবির হোসেন বলেন, ‘এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতা বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদের অবরোধ ছেড়ে দিতে বলেছেন।’

তিনি বলেন, ‘আমরা সারজিসের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সেদিনই তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজ তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’

এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নেবেন কি না তিনি প্রশ্ন রাখেন। তখন অন্যান্য চিকিৎসকরা ‘না’ ‘না’ বলে জবাব দেন। এমনকি এসময় ক্ষুব্ধ হয়ে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।