প্রকৌশলীসহ নিহত ৪
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ
হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ওই উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী।
তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানিতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
নিহত সবার বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছেন। আজ সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মতামত লিখুন