খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাতিসংঘের সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ
জাতিসংঘের সভাপতির সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ দূতের বৈঠক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন।  এ বছর গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের ঐকমত্য প্রস্তাব অনুসারে ২০২৫ সালে জাতিসংঘের আহ্বান করা রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্মেলনের রূপরেখা ও উদ্দেশ্য ছিল আলোচনার মূল বিষয়। রোহিঙ্গা সমস্যার টেকসই ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ধরনের সম্মেলনের ধারণা দেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আলোচনাকালে ড. খলিলুর রহমান সম্মেলন আয়োজনে জাতিসংঘকে পূর্ণ সহায়তা করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান। তিনি ফিলেমন ইয়াংকে জানান, সম্মেলন এবং এর ফলাফল সম্পর্কে ইতোমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর আগ্রহ তৈরি হয়েছে।  ড. খলিলুর রহমান এই অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে জাতিসংঘকে অবহিত করেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা এবং সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের সদিচ্ছা তুলে ধরেন।

বৈঠকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত স্বদেশে প্রত্যাবাসনে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ফিলেমন ইয়াং গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক হিসেবে তিনি সর্বাধিক অংশগ্রহণের জন্য সর্বাত্মক সমর্থন এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সম্মেলনের একটি বাস্তবসম্মত ফলের আশ্বাস দেন।  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূতকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের আয়োজনে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।