খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী  

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী  

বিশেষ প্রতিনিধি:  উন্নত দেশগুলো প্রযুক্তি তৈরি করে ব্যবহার করছে, আমাদেরকেও সেখানে পৌঁছাতে হবে। শিক্ষায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রাঙ্গণে “বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল ২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। সরকার ২০২৮ সাল থেকে পরিমার্জিত কারিকুলামের আলোকে নতুন পাঠ্যপুস্তক প্রবর্তিত হবে। ২০২৭ শিক্ষাবর্ষে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, আমার কারিগরি শিক্ষা, খেলাধুলা ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক নতুন ৪ টি বই দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। পাশাপাশি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুমের পরিকল্পনা রয়েছে। সঠিকভাবে পাঠদান পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।’

স্বাস্থ্যসুরক্ষা বা নদীগুলো জীবন্ত করার যতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রজেক্টগুলোয় শিক্ষার্থীদের ভাবনাগুলো দেখে খুশি হলাম। উন্নত বিশ্বের মতো ইন্ড্রাস্ট্রি -একাডেমিয়া সম্পর্ক সমন্বয় করলে এগুলোর বাস্তবায়ন করা সম্ভব। এসময় তিনি এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদের সামনে ভালো করার সুযোগ রয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কক্ষচ্যুত হয়ে যাওয়া নয়। বরং ভবিষ্যতে আরো উদ্যম নিয়ে ভালো ফলাফল করার চেষ্টা করতে হবে।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মেলার একাধিক প্রতিষ্ঠানের প্রায় ১২ টি স্টলে বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনা: মোহাম্মদ আশরাফুজ্জামান, প্রিন্সিপাল লে.কর্নেল মো: তাজুল ইসলামসহ শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।