খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এদিন বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন শহীদ পরিবারের সদস্যরা।

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশ করার কথা জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এর রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

এতে আরও বলা হয়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান। সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান। সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের মানুষদের যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।