খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সোনালী ব্যাংক ও অগ্নি সিস্টেমস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
সোনালী ব্যাংক ও অগ্নি সিস্টেমস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের শাখাগুলোতে দ্রুত গতির ডাটা কানেক্টিভিটি সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস লিমিটেড।

বৃহস্পতিবার (২ জানুয়ারি, ২০২৫) রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অগ্নি সিস্টেমস এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জিয়া সামসী এবং সোনালী ব্যাংকের পক্ষে ব্যাংকটির ডিজিএম মুনমুন মন্ডল চুক্তি স্বাক্ষর করেন। এসময় অগ্নি সিস্টেমস এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সালাম এবং সোনালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শামীম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় অগ্নি সিস্টেমস লিমিটেড, সোনালী ব্যাংক এর দেশব্যাপী প্রায় ৫ শতাধিক শাখায় দ্রুত গতির ডাটা কানেক্টিভিটি নিশ্চিত করবে। পাশাপাশি চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, উদ্ভাবন এবং পরিষেবা প্রদানে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অগ্নি সিস্টেমস এর সিএফও শেখ জামাল উদ্দিন, কোম্পানি সেক্রেটারি মওদুদ আহমেদ এসিএস সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।