খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণ বাতিল

ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমোদন বাতিল করেছে সরকার। রবিবার (৫ জানুয়ারি) প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমতি সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো।

প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রজ্ঞাপনটি বাতিল করে আইন মন্ত্রণালয়।

 

এর আগে গত ৪ জানুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ জন বিচারক বা বিচার বিভাগীয় কর্মকর্তা- এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ-১ শাখা থেকে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল অ্যাকাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনও আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।