শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আইএলওর
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিয়েনেন ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য আ ন ম সাইফুদ্দিনও উপস্থিত ছিলেন। এ সময় কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার, শ্রম আইন সংস্কার এবং পরিবেশগত সাসটেইনেবিলিটিসহ বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
বৈঠকে আইএলও এর নেতৃত্বে চলমান উদ্যোগসমূহ, বিশেষ করে বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। উল্লেখ্য, কাজের পরিবেশ উন্নত করা এবং পোশাক কর্মীদের জন্য পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্মসূচি পরিচালিত হচ্ছে।



আপনার মতামত লিখুন