খালেদা জিয়ার লন্ডন সফর
দীর্ঘ ৭ বছর পর মায়ের দেখা পাবেন তারেক রহমান
২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে নিজ বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছেন তারেক রহমান / সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে কাতার হয়ে লন্ডন যাবেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরে যাওয়ার জন্য আজ রাত ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন খালেদা জিয়া। রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা হবেন। বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে লন্ডন বিমানবন্দরে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সফরের মধ্যে দিয়ে নানা চড়াই-উৎরাই পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর দেখা হতে যাচ্ছে মা খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের।




আপনার মতামত লিখুন