খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়েছে, বাংলাদেশে তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী হাসিনা। ওইদিন হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানোর পর থেকেই যোগাযোগবিচ্ছিন্ন রয়েছেন তিনি। তবে সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনাকে দিল্লির একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ২৩ ডিসেম্বর একটি অস্বাক্ষরিত কূটনৈতিক পত্রের মাধ্যমে হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

এ অবস্থায় হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতে থাকার সুবিধার্থে সম্প্রতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্টভাবে বলেছে, ভারতে শরণার্থীদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইন না থাকার কারণে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে কিছু বলা হচ্ছে না। খবরে আরও বলা হয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জড়িত। এ ধরনের পদক্ষেপে সাধারণত মন্ত্রণালয়টির অনুমোদন প্রয়োজন হয়। স্থানীয় বিদেশি নিবন্ধন অফিসের (এফআরআরও) মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।