খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অবৈধ সংযোগ উচ্ছেদে গিয়ে হামলার শিকার তিতাসের ৩ কর্মকর্তা-কর্মচারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
অবৈধ সংযোগ উচ্ছেদে গিয়ে হামলার শিকার তিতাসের ৩ কর্মকর্তা-কর্মচারী

হামলায় আহত তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে গিয়ে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন। এছাড়া হামলায় ওই অফিসের একজন কর্মচারী, সংযোগ বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এই তথ্য জানায়।

তিতাস জানায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করে ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে বুধবার মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন এবং প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়। মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়াও ওই অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হন।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাস থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এই অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া, অভিযানগুলোতে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।