খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আগের চেয়ে সুস্থ খালেদা জিয়া, থেরাপির পর করছেন হাঁটাহাঁটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
আগের চেয়ে সুস্থ খালেদা জিয়া, থেরাপির পর করছেন হাঁটাহাঁটি

লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগে চেয়ে সুস্থ রয়েছেন। গতকাল তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন

এছাড়া গতকালও তার বড় ছেলে তারেক রহমানের বাসায় রান্না করা খাবার খেয়েছেন তিনি। খাবার নিয়ে হাসপাতালে প্রবেশের সময় তারেক জিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সবাই সবার জন্য দোয়া করবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গীরা আরও জানিয়েছেন, যিনি খালেদা জিয়ার মূল চিকিৎসা কার্যক্রম দেখাশোনা করছেন সেই প্রফেসর পেট্রিক কেনেডি গতকাল দুপুরে এসেছিলেন। তিনি জানিয়েছেন লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার মেডিকেল দল আন্তর্জাতিক মান রক্ষা করে কাজ করছেন। তারা খালেদা জিয়াকে থেরাপি দেওয়ার পর তিনি হালকা হাঁটাহাঁটি করেছেন। তারেক রহমান ও ড. জোবাইদা রহমান তার জন্য খাবার নিয়ে এলে সেই খাবার খেয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন সে সময়।

যুক্তরাজ্য বিএনপির অনেক নেতাকর্মীরা প্রায় সারাদিন হাসপাতালের বাইরে অবস্থান করেন। তারা জানান, সারাদিন মায়ের সঙ্গে সময় কাটিয়ে প্রায় মধ্যরাতে গতকাল স্ত্রী ড. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাসায় ফেরেন তারেক রহমান।

এ সময় দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আগের চেয়ে ভালো আছেন তার মা।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।