খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
নতুন মার্কিন সরকারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে বাংলাদেশের

২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনও হোঁচট খাবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৫ জানুয়ারি) তিনি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বা এ ধরনের বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেটি সরকারকেন্দ্রিক নয়। নতুন সরকার যখন আসবে তখন তাদের বক্তব্য থাকতে পারে। সেগুলো আমরা দেখবো এবং তখন বিষয়গুলো বিবেচনা করা যাবে। তিনি বলেন, ‘এখানে অনুমাননির্ভর কথা বলার কিছু নেই। আমরা মনে করি না যে যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনও হোঁচট খাবে। আমি মনে করি, এটি মসৃণভাবে চলবে। সম্পর্ক একটি বহমান বিষয়। এখানে পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসাবের পরিবর্তন সবসময় হয়। হিসাবের পরিবর্তন যখন হবে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেবো এবং আমরা নিতে পারবো বলে আমি মনে করি।

তিনটি দেশ গুরুত্বপূর্ণ

বাংলাদেশের জন্য তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার সঙ্গে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। উপদেষ্টা বলেন, ‘আমি একাধিকবার বলেছি যে তিনটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যে রয়েছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সঙ্গে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না। আমাদের নিজেদের স্বার্থ বজায় রেখে তাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখবো।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।