খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গেজেট প্রকাশ

জুলাই অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানে শহীদ ৮৩৪ জন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। ‌বুধবারই তা গেজেটে প্রকাশ হয়েছে। তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে। গণঅভ্যুত্থানে শহীদদের এটিই প্রথম চূড়ান্ত তালিকা। জুলাই শহীদদের তালিকা করার প্রক্রিয়ার বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এ তালিকাটি মূলত স্বাস্থ্য অধিদপ্তর করেছে। হাসপাতালসহ বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়েছে। তারা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নাম তালিকাভুক্ত করতে বিজ্ঞপ্তি জারি করেছিল। তালিকাটি চূড়ান্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা গেজেট জারির‌ জন্য পাঠিয়ে দিয়েছি।

 

তালিকায় নাম থাকা শহীদদের পরিবারকে সরকার কোনো ধরনের সাহায্য-সহযোগিতা দেবে কি না, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, এটি সরকারের নীতি-নির্ধারণী বিষয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হচ্ছে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসেও পরিবর্তন আসছে। শহীদ পরিবারকে কোনো সাহায্য-সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত হলে সেটা হয়তো এ অধিদপ্তরের মাধ্যমে দেওয়া হবে। পরবর্তী সময়ে নাম পাওয়া সাপেক্ষে আরও তালিকা প্রকাশ হতে পারে। তবে তার সংখ্যা খুব বেশি হবে না বলেও জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শুরু হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন। আন্দোলন থামাতে একসময় চরম নৃশংসতা চালায় শেখ হাসিনা সরকার। একসময় কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত হন শত শত আন্দোলনকারী ছাত্র-জনতা।

 

শহীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন – ঢাকার ডাক

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।