খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের

ভোজ্যতেলের দামবৃদ্ধি, সরবরাহ সংকট সামনে রেখে দুটি বড় কোম্পানির উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জে সিটি গ্রুপ ও সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের দুটি কারখানার কার্যক্রম পরিদর্শন করেন তারা। এসময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তেল উৎপাদন কারখানা ও বোতলজাত কার্যক্রম পরিদর্শন করে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। অপরদিকে, মতবিনিময় সভায় সিটি গ্রুপের পক্ষ থেকে জিএম (এডমিন অ্যান্ড অপারেশন) এম এ জলিল, জি এম আব্দুল লতিফ চৌধুরী, পরিচালক বিশ্বজিৎ সাহা, অ্যাডভাইজার অমিতাভ চক্রবর্তী ও ডিরেক্টর (টেকনিক্যাল) সাইদ রফিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনে সিটি গ্রুপের বিগত ১ মাসের তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, আজ তারা মোট ১১ হাজার ৯৩৮ টন পাম অয়েল আমদানি, ১২ হাজার ২৭২ টন উৎপাদন ও ১১ হাজার ১১২ টন সরবরাহ করেছে। এই একই সময়ে ২০ হাজার ২৫ টন সয়াবিন তেল আমদানি, ৩৩ হাজার ৪৫২ টন উৎপাদন ও ২৯ হাজার ৪১৫ টন সরবরাহ করেছে। সবমিলিয়ে ১-১৭ জানুয়ারি পর্যন্ত মোট ১৭ হাজার ১৮০ টন সয়াবিন তেল ও ৩ হাজার ৭৯৬ টন পামওয়েল সরবরাহ করা হয়েছে।

 

অপরদিকে, অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং পরিচালক (অভিযোগ এ তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম মেঘনা ভেজিটেবল অয়েল পরিদর্শন করেন। এসময়, মেঘনা গ্রুপের সোনারগাঁও সিড ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে বিগত ১ মাসের ভোজ্যতেল আমদানি ও উৎপাদন তথ্য সংগ্রহ করা হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মেঘনা গ্রুপ গতবছরের ডিসেম্বর মাসে মোট ৫০ হাজার ৫৯১ টন সয়াবিন তেল আমদানি ও ৩৭ হাজার ৬১৮ টন সরবরাহ করেছে এবং ১৪ হাজার ৩০৭ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৮ হাজার ৮০৪ টন সরবরাহ করেছে। এছাড়া, চলতি মাসে মোট ৪০ হাজার ৫৮৯ টন সয়াবিন আমদানি, ২৪ হাজার ৪৯৭ টন সরবরাহ করা হয় এবং ৯ হাজার ৯৫৪ টন পরিশোধিত পাম তেল আমদানি ও ৬ হাজার ৯৪২ টন সরবরাহ করেছে। পরিদর্শন শেষে আসন্ন রমজানসহ সারাবছর যেন বাজারে সরবরাহ চেইনে ঘাটতি না হয় সে ব্যাপারে সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অনুরোধ জানানো হয়। তবে নারায়ণগঞ্জের বাংলাদেশ এডিবল অয়েল কারখানায় গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাউকে না পাওয়ার কারণে এবং যানজটের কারণে শবনম ভেজিটেবল অয়েল (টিকে গ্রুপ) পরিদর্শন করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে সরকারের এই নিয়ন্ত্রক সংস্থা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।