খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত , সম্পাদক জহির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত , সম্পাদক জহির
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হয়েছেন মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম  । রাজধানীর দক্ষিণ বনশ্রী আমাজন রেস্টুরেন্টে শুক্রবার (১৭জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ১৩  সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জহুরুল ইসলাম এর পরিচালনায় এক জরুরী সভায় সবার সম্মতিক্রমে কন্ঠভোটের মাধ্যমে সভাপতি হিসেবে মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত ও সাধারণ সম্পাদক হিসেবে জহুরুল ইসলামকে মনোনিত করা হয়। পরবর্তীতে একই মাধ্যমে সিনিয়র সহ সভাপতি মো. আবুল হাসিম, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল,  দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন, প্রচার সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া হক, এক নম্বর সদস্য মাহমুদুল আলম খান, দুই নাম্বার সদস্য রাকিব হোসেনকে মনোনিত করা হয়। এর আগে নবনির্বাচিত সভাপতি  মো: মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল খান জাহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মনিরুজ্জামান। এসময় বনশ্রী আফতাবনগরের বাসিন্দাসহ  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকল সদস্যরা।।।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।