খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুষ্ঠু ভোটার তালিকা ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ: সিইসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
সুষ্ঠু ভোটার তালিকা ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ: সিইসি

সপ্তমবারের মতো ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘৫ আগস্টের বিপ্লব আমাদের অনেক সুযোগ এনে দিয়েছে। সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে, ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি, এ বিপ্লবের মাধ্যমে আমরা এ অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে আমাদের। এই কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে, সুষ্ঠু ভোটার তালিকা।’

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাভার উপজেলা অডিটোরিয়াম কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘আমাদের ভোটের ট্রেনের যাত্রা করলো, এ যাত্রার মধ্যে প্রথম কাজটা হলো, ভোটারদের সঙ্গে নিতে হবে। সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হবে। আমরা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে পাশে চাই। আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। যেদিন মানুষ ভোট দিতে পারবে, যেদিন বিনা দ্বিধায় ভয়-ভীতিহীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে। ভোটাধিকার রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে, বাক্স কেড়ে নিতে না পারে– এমন জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমাদের। আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এক হতে পারি না? আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো, আমরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্র দখল হতে দেবো না।’

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।