খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বার্তা পাকিস্তানি নম্বর থেকে

রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
রোম থেকে ঢাকাগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটে কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও সেই ফ্লাইটে বোমা থাকার বার্তা পাকিস্তানি একটি নম্বর থেকে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছিল। ফ্লাইটটি (বিজি-৩৫৬) ইতালির রোম থেকে গতরাতে উড্ডয়ন করে বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। সিকিউরিটি প্রসিডিউর অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরে অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং সব যাত্রী ও ব্যাগেজসহ এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো বিস্ফোরক বা বোমা না পাওয়ায় দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটির ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ হয় । এরপর যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন।

 

jagonews24

 

বিমানবন্দরে অবস্থানকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করে বলে ফেসবুক পেজে জানিয়েছে বিমান। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুকে পেজে এক পোস্টে জানানো হয়, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে ‘বোম্ব থ্রেট’র বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ বিমানে ৩৪ কেজি উচ্চ মাত্রার বিস্ফোরক রয়েছে। ওই সংবাদ পাওয়া পরই সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথবাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়। এদিকে, বোমা হুমকি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া।

 

jagonews24

 

তিনি বলেন, বিমানবন্দরের এপিবিএন কন্ট্রোল রুমের ডিউটি অফিসারের সরকারি নম্বরে উড়োজাহাজে বোমা থাকার বার্তাটি আসে। পরবর্তী সময়ে সেই নম্বরে তথ্যদাতার সঙ্গে কিছু চ্যাট হয়। তবে তিনি (বার্তাদাতা) ভয়েস কল রিসিভ করেননি। ওই তথ্যদাতা একটি লাগেজের ছবিও পাঠিয়েছেন, যে লাগেজে বোমাটি থাকতে পারে তিনি বলে জানিয়েছিলেন। জানা যায়, ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।